LearningBD 360

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেজওয়ানের প্রথম সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেজওয়ানের প্রথম সেঞ্চুরি


স্পোর্টস ডেস্কঃ  ২৪ মার্চ ২০১৯, যুগান্তর 

 ২৪ মার্চ ২০১৯, ২১:৪৩ | অনলাইন সংস্করণ
মোহাম্মদ রেজওয়ান
ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি উদযাপন করছেন মোহাম্মদ রেজওয়ান। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের উদীয়মান ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান।
বাংলাদেশ দলের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া মোহাম্মদ রেজওয়ান ক্যারিয়ারের ২৯তম ম্যাচে এ সেঞ্চুরির দেখা পান। রোববার আরব আমিরাতের শারজায় সেঞ্চুরি করেন রেজওয়ান।
গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন হারিস সোহেল। তবে ওই ম্যাচে ফিঞ্চের পাল্টা সেঞ্চুরির কাছে পাকিস্তান হেরে যায়।
রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই শারজা স্টেডিয়ামেই প্রথম সেঞ্চুরি করেন মোহাম্মদ রেজওয়ান। এদিন ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে দায়িত্বশীল ব্যাটিং করে ১২৬ বলে ১১টি চারের সাহায্যে ১১৫ রান করেন রেজওয়ান।
তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। এছাড়া ৬১ বলে ৬০ রান করেন অধিনায়ক শোয়েব মালিক। ৩৪ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা হারিস সোহেল।
২০১৫ সালে বাংলাদেশ দলের বিপক্ষে মিরপুরে অভিষেক হয় রেজওয়ানের। অভিষেক ম্যাচে ৬৭ রান করা পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটসম্যান পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে না পারায় দলে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন।
দুই বছর পর গত জানুয়ারিতে জাতীয় দলে ফেরেন রেজওয়ান। সবশেষ তিন ম্যাচে মাত্র ২০ রান করা রেজওয়ান, রোববার খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস।

No comments

Theme images by ULTRA_GENERIC. Powered by Blogger.