LearningBD 360

Road to Bangladesh Bank

Road to Bangladesh Bank:

Part-1: MCQ Preparation

প্রথমেই বাংলাদেশ ব্যাংক সম্পর্কে একটু বলি।বাংলাদেশে হাতে গোনা যে কয়েকটা ভালো জব আছে তাঁর মধ্যে বাংলাদেশ ব্যাংকের জব অন্যতম।আর সেটি যদি AD হয়, তাহলে তো সোনায় সোহাগা।প্রথমত, সেন্ট্রাল বাংক এবং দ্বিতীয়ত, প্রথম শ্রেণীর চাকুরি।আপনাকে আর পায় কে? 😃 আপনি যদি আরামে এবং রিল্যাক্সে জব করতে চান, BB is undoubtedly the best choice. আর ব্যাংকের নানামুখী সুযোগ-সুবিধা এবং সামাজিক মর্যাদা, সম্মান তো আছেই।AD-রা যে ধরনের সুযোগ-সুবিধা পায় তা খুব কম জবেই আছে।বর্তমানে অনেক এডমিন ক্যাডার ও পুলিশ ক্যাডার চাকুরি ছেড়ে AD হিসেবে জয়েন করছে।সো, আপনি নিঃসন্দেহে সুযোগটি কাজে লাগাতে পারেন।ইদের আগেই অথবা পরপরই AD-এর সার্কুলার আসছে।So, get ready for the battle. Mark it that competition for AD is one of the toughest competitions. সো,নিজের লেভেল এবং ক্যালিবার ঐ লেভেলে নিয়ে যাওয়ার জন্য হার্ড ওয়ার্ক করেন।

আজকে আমি মুলত এমসিকিউ প্রিপারেশন নিয়ে কথা বলব।এমসিকিউ নিয়ে ডিটেইলড কিছু বলব না।জাস্ট কোন কোন বই পড়বেন ও কী কী পড়বেন সেটা বলে দিব।মনে রাখবেন, MCQ exam just gives you the passport to attend the written exam. It is nothing more than that. তবে আপনাকে মিনিমাম কোয়ালিফায়িং মার্কস টা পেতে হবে।সেটি সাধারণত ৫৫-৬০ এর মধ্যে হয়ে থাকে।আজকে এই মার্কসটি কিভাবে পাওয়া যায় সেটি নিয়ে বলব।তবে একটা কথা মনে রাখবেন, Your preparation should always be written-centered because written exam is basically the main battle.

এখন মূল কথায় আসি, আপনি কোন কোন বিষয়ের জন্য কী কী বই পড়বেনঃ-

★ বাংলা

          # ভাষাঃ ৯-১০ম শ্রেণির ব্যাকরণ বইটি এক কথায় তামাতামা করে ফেলবেন।কিচ্ছু বাদ দিবেন না।তবে কিছু কিছু বিষয় যেমনঃ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, বানান, শব্দের প্রয়োগ-অপপ্রয়োগ-এগুলো ভালো কোনো বই থেকে পড়বেন।হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা হলে ভালো হয়।তবে এমপি-থ্রি/প্রফেসরস থেকেও পড়তে পারেন।

          # সাহিত্যঃ এইখানে একটু শর্টকাট বলে দেই। ১১-১২ শ্রেণীর বাংলা সাহিত্য বইটি সংগ্রহ করে সব কবি ও লেখক পরিচিতি পড়ে ফেলবেন।আশা করি, (৮০-৯০)% কাজ হয়ে যাবে।ব্যাংকের পরীক্ষায় সাহিত্য থেকে খুব কঠিন প্রশ্ন আসেনা।সো, এটাই কাজ করবে আশা করি। তবে, সময় থাকলে এর পাশাপাশি গুরুত্বপূর্ণ লেখকদের সাহিত্য এমপি-থ্রি/প্রফেসরস থেকে পড়তে পারেন।

★ ম্যাথ:

         # ৬-১০ম শ্রেণির গণিত বই: যাদের বেসিক দুর্বল তারা এগুলা দিয়ে শুরু করবেন। প্রতিটা অংক বুঝে বুঝে করবেন। দ্যেন নিচের বইগুলা করবেন।

         # Saifur's Math:  বইটি অনেক ভালো। পুরোটা শেষ করবেন। অনেক ম্যাথ রিপিটেড আছে বা একই নিয়মের অনেক ম্যাথ আছে। সব দরকার নেই।দেখে বুঝে বুঝে করবেন। এটি করলে ম্যাথ ৮০% কাভার্ড হয়ে যাবে।

         # Mentor's Math Q Bank: এই বইটি খুবি ভালো। IBA ভর্তি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের ম্যাথ প্রশ্নের সংকলন। অনেক সুন্দর সুন্দর এবং ট্রিকি ম্যাথ আছে এইটায় যা আপনার ম্যাথের বেসিক এবং নলেজ অনেক বাড়িয়ে দিবে।

          # Agarwal Math: এটি হচ্ছে অন্তিম ওষুধ😃। বর্তমানে AUST আর Arts Faculty যে হারে কপি পেস্ট করা শুরু করেছে এটি ছাড়া উপায় নেই। বইটি বিশাল। 4k এর মতো ম্যাথ আছে। তবে সব চ্যাপ্টার করতে হবেনা। যে সব টপিক থেকে AUST বা Arts Faculty ম্যাথ দেয় সেগুলা ভালো করে বুঝে বুঝে করে ফেলবেন।

এইখানে একটা কথা আছে যা খুবি গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাথ করার সময় বুঝে বুঝে করবেন এবং MCQ এবং Written- দুই এপ্রোচেই করবেন যেন Written-এর সময় আলাদাভাবে করতে না হয়।

★ English:

       
         # Cliffs Toefl: বইটি কিনে ফেলুন। সহজ ভাষায় লেখা। পুরোটা ভালো করে পড়ে ফেলুন। গ্রামারের কাজ সেরে যাবে। এটি ভালো করে পড়লে আপনার রাইটিং পার্টেও কাজে দিবে।

        # Saifur's Student Vocab: বইটি অনেক ভালো। আমি পড়েছি। Synonym, Antonym এর কাজ (৮০-৯০)% সেরে যাবে। তবে অনেকে চাইলে GRE Vocab বা Word Smart ও পড়তে পারেন।

       #  English for Competitive Exam: বইটি অনেক ভালো করেছে। পুরোটা পড়তে পারলে ভালো। তবে One Word Substitution, Analogy, Spelling, Fill in the blanks এখান থেকে পড়ে ফেলবেন।

★ সাধারণ জ্ঞান:

           # নতুন বিশ্ব/আজকের বিশ্ব: দুটি বই-ই ভালো। নতুন বিশ্ব কিনতে পারেন।কিনে টপিক বেছে বেছে পড়া শুরু করে দেন।যে টপিক গুলা সাধারণত পরীক্ষায় আসে সেগুলাই পড়বেন। সব টপিক পড়তে হবেনা।

          # কারেন্ট এফেয়ার্স: সাম্প্রতিক ইস্যুগুলো এখান থেকে পড়বেন। প্রতি মাসেই কিনবেন।

★ কম্পিউটার:

     
          # ইজি কম্পিউটার গাইড: এই একটা বই-ই ইনাফ। আর কোনো বইয়ের দরকার নেই। এটি খুব ভালো করে পড়ে ফেলবেন।(৮০-৯০)% কমন পাবেন।

উপরিল্লিখিত বইগুলার পাশাপাশি অবশ্যই অবশ্যই "সকল সরকারি এবং বেসরকারি ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি" সলভ করে ফেলবেন।এইখান থেকে অনেক কমন পাবেন।

আজকে আর কিছু বলছিনা। খুবি দ্রুত লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সবার জন্য শুভকামনা রইল।।।

শুভকামনায়-

রাজু পাল
সহকারি পরিচালক(সুপারিশপ্রাপ্ত)
বাংলাদেশ ব্যাংক


No comments

Theme images by ULTRA_GENERIC. Powered by Blogger.