LearningBD 360

টপিক বাংলাদেশ


টপিক বাংলাদেশ

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশে ফিরে আসার পূর্বে বাংলাদেশ মোট কতটি দেশের স্বীকৃতি লাভ করেছিলো?
উত্তরঃ ২ টি (ভুটান ও ভারত)
২. বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য হিসেবে কবে যোগদান করে?
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালে কোন দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি?
উত্তরঃ চীন ও সৌদিআরব
৪. বঙ্গবন্ধুর শাসনামলে বাংলাদেশ বিশ্বের কতটি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে?
উত্তরঃ ১৩০ টি
৫. বঙ্গবন্ধুর শাসনামলের বাংলাদেশ বিশ্বের কতটি আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি লাভ করে?
উত্তরঃ ১৪ টি
৬. বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেন কবে?
উত্তরঃ ১৯৭৫ সালের ২৪ জানুয়ারি
৮. স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালের ৭ মার্চ
৯. বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে কবে?
উত্তরঃ ১৯৭৪ সালে
১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারন পরিষদের কততম অধিবেসনে বাংলায় ভাষণ দেন?
উত্তরঃ ২৯ তম
১১. গণপরিষদের প্রথম অধিবেসন বসে কবে?
উত্তরঃ ১৯৭২ সালের ১০ এপ্রিল
১২. দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য বাংলাদেশ সরকার প্রথম পাঁচসালা পরিকল্পনা কমিশন কবে প্রণয়ন করে?
উত্তরঃ ১৯৭২ সালে
১৩. বাংলাদেশের প্রথম পাঁচসালা পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তরঃ ১৯৭৩ - ১৯৭৮
১৪. প্রথম পাঁচসালা পরিকল্পনা কার্যকর হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালের ১ জুলাই
১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন কবে?
উত্তরঃ ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
১৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৩ সালের কত তারিখে নতুন মন্ত্রিসভা গঠিত হয়?
উত্তরঃ ১৬ মার্চ
১৭. ‘আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই’ - উক্তিটি কে করেছেন?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৮. বঙ্গবন্ধুর শাসনকালে বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি না দিলেও কোন দেশটির সাথে বাণিজ্য চুক্তি হয়েছিল?
 উত্তরঃ চীন
১৯. স্বাধীন বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে?
উত্তরঃ খন্দকার মোশতাক আহমদ
২০. জেল হত্যা দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ৩ নভেম্বর
২১. “ইনডেমনিটি অধ্যাদেশ’১৯৭৫” কে জারি করেন?
উত্তরঃ খন্দকার মোশতাক আহমদ
২২. “ইনডেমনিটি অধ্যাদেশ” কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ২৩ সেপ্টেম্বর, ১৯৭৫
২৩. “ইনডেমনিটি অধ্যাদেশ” জাতীয় সংসদে বাতিল হয় কবে?
উত্তরঃ ১২ ডিসেম্বর, ১৯৯৬
২৪. বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ৩০ মে, ১৯৭৭
২৫. বাংলাদেশ সংবিধানের পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে কবে গৃহীত হয়?
উত্তরঃ ৫ মে, ১৯৭৯
২৬. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করা হয়?
উত্তরঃ অষ্টম
২৭. সৌদিআরব বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি প্রদান করে কবে?
উত্তরঃ ১৬ আগষ্ট, ১৯৭৫
২৮. চীন বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি প্রদান করে কবে?
উত্তরঃ ৩১ আগষ্ট, ১৯৭৫
২৯. ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তরঃ ৩ মার্চ, ১৯৭১
৩০. অসহযোগ আন্দোলনের ব্যাপ্তিকাল কত?
উত্তরঃ ৩ মার্চ - ২৫ মার্চ, ১৯৭১

[বিঃদ্রঃ চলমান থাকবে. . .। আমাদের সাথেই থাকুন।]



No comments

Theme images by ULTRA_GENERIC. Powered by Blogger.