নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ, দ্য ইবনে সিনা ট্রাস্ট, ইস্টার্ন ব্যাংক লিমিটেড
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ, দ্য ইবনে সিনা ট্রাস্ট, ইস্টার্ন ব্যাংক লিমিটেড
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে
‘এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং (মেয়ে)’ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী
যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম : এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং (মেয়ে)
পদ সংখ্যা : এ পদে মোট ১০ জনকে নিয়োগ দেয়া হবে।
যোগ্যতা : যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে
স্নাতকোত্তর/বিবিএ/এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ওই পদে
আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স
ন্যূনতম ২০ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে
কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন-ভাতা : বেতন আলোচনায়।
আবেদন প্রক্রিয়া : প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময় : আগ্রহী প্রার্থীরা ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
দ্য ইবনে সিনা ট্রাস্ট
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ট্রাস্ট। প্রতিষ্ঠানটিতে
‘চিফ মেডিকেল অফিসার’ পদে এ নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্যপ্রার্থীরা আবেদন
করতে পারেন।
পদের নাম : চিফ মেডিকেল অফিসার।
যোগ্যতা : সরকার স্বীকৃত যে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান
থেকে এমবিবিএস ও এফসিপিএস পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর
পূর্ববর্তী কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো বয়সের
প্রার্থীরাই এ পদের জন্য আবেদন করতে পারেন। চূড়ান্তভাবে নির্বাচিত
প্রার্থীদের যশোরে নিয়োগ দেয়া হবে।
বেতন ভাতা : বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া : প্রার্থীদের সদ্যতোলা দু’কপি পাসপোর্ট সাইজের রঙিন
ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে নিুোক্ত ঠিকানায়।
ঠিকানা : দ্য সেক্রেটারি, ইবনে সিনা ট্রাস্ট, হাউস ৪৮, রোড ৯/এ, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।
আবেদনের শেষ তারিখ : আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিল, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে
‘কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে এ
নিয়োগ দেয়া হবে। আগ্রহী যোগ্যপ্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম : কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)।
যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম
স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর স্নাতকে সিজিপিএ আউট
অব ৪-এ ন্যূনতম ৩ থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেয়া হবে।
বেতন : বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা
(http://ebl.bdjobs.com/JobDetailNew.asp?W1oVq=EFLE) এ ঠিকানায় অনলাইনের
মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা : আবেদন করা যাবে ৩০ মার্চ, ২০১৯ পর্যন্ত।


No comments