LearningBD 360

রাজধানীর সালাহউদ্দিন হাসপাতালে আগুনের খবরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট


রাজধানীর সালাহউদ্দিন হাসপাতালে আগুনের খবরে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

যুগান্তর রিপোর্ট, ০৩ এপ্রিল, ২০১৯।

রাজধানীর সালাহউদ্দিন হাসপাতালে আগুন


রাজধানীর ওয়ারীতে সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগুন লাগার খবর গুজব বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেখানে আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পায়নি ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার খবরে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদুল আলম যুগান্তরকে জানিয়েছিলেন, সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে।
পরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার তানহা যুগান্তরকে জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো সত্যতা পাননি তারা।
ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই শাহজাহান যুগান্তরকে জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি।

No comments

Theme images by ULTRA_GENERIC. Powered by Blogger.