LearningBD 360

হারিয়ে খুঁজি তোমায়..............

“হারিয়ে খুঁজি তোমায়”

কোন এক পড়ন্ত বিকেলে শান্ত দিঘীর পাড়ে, মেঘলা আকাশের নীচে, চারপাশে নেমে আসছিল অন্ধকারের একটু হাতছানি আমি (স্বপ্নরাজ) যাচ্ছি দিঘীর পাড়ের উঁচু নিচু ইটের পথ ধরে, কিছুটা ভাবনার পথেও বটে- লোকে বলে, তুমিও জানো আমিও জানি, তুমি নাকি আমায় ভালবাস! আমিও নাকি তোমায় ভালবাসি! আদৌ কি এই লোকের মুখের কথার কোন মানে আছে? উত্তরটা অজানামোবাইল নামক যন্ত্রটা পকেট থেকে বের করে ভাবছি আর উঁচু নিচু ইটের পথ ধরে হাটছিযতই ভাবছি ততই তোমার ঐ মায়াবী চোখের দৃষ্টি আমার কল্পনায় ভেসে আসছে। দিনটি ছিল ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস। হঠাৎ করেই রিংটন টা বেজে উটল ওপার থেকে তোমার কণ্ঠস্বর, তবে আজ কেন জানি একটু কোমলীয় মনে হচ্ছে। তুমি বলছ, কোথায় আছ? নিজের অজান্তেই বলে ফেললাম, তুমি বললে আমায় ওখানেই ১০ মিনিটের মত অপেক্ষার প্রহর গুনতেঅবুঝ বালকের মত তোমার অপেক্ষায় রইলাম, সময় যেন কাটেই না। কিছুক্ষন পরই তোমার দেখা, আজকের মায়াবী হাসিটার মাঝে একটু লজ্জা খুজে পাচ্ছি, হরিনটানা চোখে যেন সুখের ঘনঘটা। রেশমি কাল চুল তোমায় হালকা শীতের হাওয়ায় দুলছে। যতই কাছে আসছ ততই আমার বাম পাশের হৃদপিন্ডের স্পন্দনটা বেরেই চলছে। এ যেন তোমার সামনে আমার প্রথম ভয়ের অনুভূতি। তোমার হাতে একটি ছোট্ট গিফট এর বক্স। মুখোমুখি দু’জন চোখে চোখ রাখার মতো পরিস্থিতি আর নেই। বললে, কেমন আছ তুমি? গিফট বক্সটা আমার হাতে দিয়ে বললে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সন্ধ্যার পূর্বক্ষণে তাই আর সময় না নিয়েই চলে গেলে ততক্ষনে আকাশ অন্ধকারে ছেয়ে আসছে
গিফট বক্স ! শুরুটা সেখানেই খুলতেই দেখি একটি লাল গোলাপ, ডায়রী, পেন্সিল, রাবাররঙিন কালিতে ডায়রীর শুরুতেই তোমার পরশ মাখা মুখের বুলি, বলছো আমায় কতটা ভালবাসআর বলেছিলে স্বপ্ন আঁকতে। সেদিন বুজতে পারিনি তোমার কথার মানে। কতো স্বপ্ন একেছিলাম ডায়রীর পাতায়, স্বপ্নের জাল বুনেছিলাম। হাজারো রঙিন স্বপ্ন এঁকেছিলাম পেন্সিলের কালিতে। সময় যতই গড়াতে থাকে স্বপ্নগুলো ততই বড় হয়। প্রতিদিনের রঙিন স্বপ্নগুলো ক্রমশ পরিপূর্ণ করে ডায়রীর পাতা। কিন্তু কখনোই ভেবে দেখেনি রাবার এর প্রয়োজনীয়তা কি?
আমাদের এই প্রেম প্রেম খেলার সম্পর্কটা দিনে দিনে মায়াময় হতে থাকে। দিন কাটেতো রাত কাটেনা রাত কাটেতো ভোর দেখিনা, তারে দেখার স্বাদ মেটেনা। ভালবাসা শব্দটির মায়া জালে আটকে গেছি দুজন দুজনায় । ভালবাসার স্বপ্নকন্যা একটা জটিল রোগে আক্রান্ত হয়ে পরল, কিন্তু ভালবাসার কাঙ্গাল স্বপ্নরাজ এই কথাটা জানত নাকোন একদিন স্বপ্নকন্যা ডায়রীটা চেয়ে নিল বলল কতো স্বপ্ন এঁকেছ দেখি বলে ডায়রীটা নিয়ে গেলস্বপ্নকন্যা বাসায় ডায়রীর পাতায় আকা স্বপ্নগুলো পরে আর নিরবে কাঁদে। আর ক’টা দিন এর পরই তো চলে যেতে হবে। স্বপ্নকন্যা ডায়রীর শেষের দিকে দু’টি কথা যুক্ত করে দেয়
কোন এক কালবৈশাখী ঝড়ের হাওয়ায় আমার জীবন থেকে হারিয়ে গেলে তুমি। কি লিখব আজ স্বপ্ন খুজে পাইনা । শেষের দিকে দেখি তোমার সেই আলতো হাতের পরশে লেখাযখন আমি থাকবনা, তোমার স্বপ্ন লেখা আর হবে নাআমার স্বপ্নগুলো রাবার দিয়ে মুছে দিও। মনে রেখ তোমারই ছিলাম তোমারই থাকব-
মনের আকাশে দিবো লিখে
আমি তোমার নামে ...!!
সে আকাশটা বিক্রি হবে
ভালবাসার দামে...!!
পারলে তুমি ভালবেসে নিও তোমার করে
আমি কিন্তু তোমায় ভালবাসব সারা জীবন ধরে ...!!!

ভাবি শুরুটা আমি দিয়ে শুরু আর শেষটা তুমি দিয়ে শেষ । রেখে গেলে অনেক বড় অনুরোধ, যে হাতে লিখেছি হাজারো রঙিন স্বপ্ন সেই হাতে মুছে দিতে হবে। তুমি ছিলে তাই প্রতিদিনই স্বপ্ন আঁকতাম। আজ তুমি নেই তোমার কথা রাখতে প্রতিদিনই মুছে ফেলি স্বপ্নের এক একটা শব্দ  যেখালে মিশে আছে তোমার আদর তোমার ভালবাসা। শত প্রশ্ন মনের অগোচরে যাবেই যখন আমায় নিয়ে গেলে না কেন? আমি কি তোমায় ভেবে লেখা হাজারো স্বপ্ন মুছে শূন্য হাতে তোমার কাছে আসতে পারব? আবারও কোন নতুন স্বপ্নের জাল বুনতে।।
-   মোঃ শাখাওয়াত হোসেন খান
-   ০৮/১১/২০১৬
-   রাত ১১:৫১

No comments

Theme images by ULTRA_GENERIC. Powered by Blogger.